কলাপাড়ায় এবার দেখা মিললো বিলুপ্ত..

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ । ২৩:৫৪ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ । ২৩:৫৪

রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালীর কলাপাড়ায় এবার একটি মৃদু বিষধর বিলুপ্ত প্রায় উড়ন্ত লাউ ডগা সাপের দেখা মিললো । এটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। শনিবার দুপুরে বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া চৌকিদার বাড়ি সংলগ্ন সড়কের উপর কিছুটা আহত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় ও পথচারীরা মিলে সাপটি উদ্ধার করে বালিয়াতলী বনে অবমুক্ত করেন। আহেতুলা ও নাসুটা প্রজাতির মাথা চ্যাপ্টা লম্বা আকৃতির গাড়ো সবুজ বর্নের এসব সাপ সচারচার দেখা মেলেনা বলে জানান স্থানীয়রা।

সাপটি সড়ক পার হতে গিয়ে যে কোন যানবাহনের চাকার নিচে চাপা পড়ে আহত হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

পথচারী তমিজ উদ্দিন জানান, অন্তত ২০ বছর আগে এই প্রজাতির সাপ দেখেছি। আর আজ শনিবার দুপুরের দিকে কলাপাড়া থেকে বালিয়াতলী হয়ে কুয়াকাটা যাওয়ার পথে আবার দেখলাম। এসব সাপ প্রায় ১ হাজার ফুট দৈর্ঘ্যের সমান যায়গা উড়ে যেতে পারে। তবে এগুলো কতটা বিষধর সেটা বলতে পারছিনা।

এনিমেল লাভারস অফ পটুয়াখালী, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানায়, এসব সাপ প্রায় বিলুপ্ত। আমাদের টিম ঘটনাস্থলে পৌছানোর আগে সাপটি স্থানীয়রা অবমুক্ত করেন।

বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ প্রকল্পের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, এসব সাপ আহেতুলা ও নাসুটা প্রজাতির সাপ। মাথা চ্যাপ্টা লম্বা আকৃতির গাড়ো সবুজ বর্নের এসব সাপ সচারচার দেখা মেলেনা। এসবের প্রধান খাবার পোকা মাকড়। এসব সাপ লাউগাছসহ বিভিন্ন সবুজ গাছের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ধ্বংস করে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!