হিলিতে সেমাই কারখানায় অভিযান, দুইটি..
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ । ২০:১৯ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ । ২০:১৯
মোঃ লুৎফর রহমান, ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুরঃ
দিনাজপুরের হিলিতে অবৈধ কারখানা গড়ে তুলে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে দুইটি কারখানা মালিককে ৮৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দেবখন্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
এসময় তিনি একটি লাইসেন্স দিয়ে দুটি কারখানা পরিচালনার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে রিমা লাচ্ছা সেমাই কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া লাইসেন্স না থাকায় আকাশ লাচ্ছা সেমাই কারখানা মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.