মির্জাগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি..
প্রকাশ: 30 March 2024 । 16:49 | আপডেট: 30 March 2024 । 16:49
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৪০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৯ মার্চ) বিকাল ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের সামসুল হক হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৩৬) ও উত্তর সুবিদখালী গ্রামের সতীশ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪৩)। তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানায় পুলিশ।
জানা যায়, শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম পৃথকভাবে অভিযান চালিয়ে দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালী এলাকা থেকে বিকাল সাড়ে পাঁচটার দিকে রুবেল হাওলাদারকে ১৫০ পিচ ইয়াবাসহ আটক করে এবং রাত সোয়া নয়টার দিকে সুবিদখালী মহিলা কলেজ সংলগ্ন থেকে ৯০ পিচ ইয়াবাসহ বাবুল হাওলাদারকে আটক করে। পরে তাদেরকে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.