শ্রীমঙ্গলে অফিসার্স ক্লাবের নতুন ভবনের..
প্রকাশ: ১১ মে ২০২৩ । ০০:৩৮ | আপডেট: ১১ মে ২০২৩ । ০৯:৩২
আতাউর রহমান কাজল, ষ্টাফ করেসপন্ডেন্ট,শ্রীমঙ্গলঃ
শ্রীমঙ্গলে অফিসার্স ক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন হয়েছে। আজ বুধবার রাত ৯টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ফলক উন্মোচন করে এবং ফিতা কেটে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে অফিসার্স ক্লাবের নতুন ভবনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সম্পাদক জগৎজ্যোতি ধর প্রমুখ।
শ্রীমঙ্গল অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান মো. দুদু মিয়া প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, মৌলভীবাজার কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমদ, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, আশীদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, জনস্বাস্হ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মো. আশিকুর রহমান এমএ প্রমুখসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরে শ্রীমঙ্গল অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এক নৈশভোজের আয়োজন করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.