কলাপাড়ায় না ফেরার দেশে চলে..

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪ । ১৯:৩৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ । ১৯:৩৯

রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ও মো. জাহিদুল ইসলামের বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ (কালাম মাষ্টার) (৭৮) ও শনিবার বেলা ৯.৩০মিনিটের সময় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিফ হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনিসহ অংসখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত সাড়ে ১১টার সময় এতিমখানা জামে মসজিদ মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন কলাপাড়া পৌর শহরে ৮নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় বসবাস করতেন।

উল্লেখ্য, তিনি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলার প্রতিষ্টাতা সভাপতি ছিলেন। তার মৃত্যুতে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করছে ও শোকসপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!