বোনকে নিবন্ধন পরীক্ষা দিতে নিয়ে..
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪ । ১৯:৩৭ | আপডেট: ১৫ মার্চ ২০২৪ । ১৯:৩৭
মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-
নওগাঁয় মোটর সাইকেল যোগে বোনকে নিবন্ধন পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার পথে ভাইয়ে প্রান কেরে নিল মিনি ট্রাকটি। নওগাঁতে ইতিরানী নামের একজন নিবন্ধন পরীক্ষাথী আজ শুক্রবার ১৫ মার্চ ২০২৪ নওগাঁতে সরকারি শিক্ষক নিবন্ধন পরিক্ষার উদ্যোশ্যে ভাই মান্নান মন্ডল বোন ইতি রাণীকে বাড়ি থেকে রওনা দেন সকালে। রওনা হওয়ার পরে মহাদেবপুর উপজেলা বাগডোব ডিমজাওন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ভাই মান্নান এর মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন। বোন ইতি রাণী সামান্য আঘাত পান ও অল্পের জন্যে প্রানে বেঁচে যান। ভাই আব্দুল মান্নান খুলনা জেলায় একটি এনজিও তে ম্যানেজার পোস্টে চাকরি করতেন তিনি রমজানের ছুটিতে নওগাঁ নিয়ামতপুর উপজেলার জিনপুর গ্রামের বাড়িতে আসেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.