মহিপুরে সরকারী বই বেআইনিভাবে বিক্রির..
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ । ১৮:৫৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ । ১৮:৫৫
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
মহিপুরে মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসার ৪ টন সরকারী পাঠ্যপুস্তক বেআইনিভাবে বিক্রির পায়তারা করায় সেই অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিককে শোকজ করা হয়েছে।
বুধবার কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এক স্মারকের মাধ্যমে তাকে এ শোকজ করেন। বিনামূল্যে বিতরনের জন্য প্রদানকৃত বই বিক্রির কার্যক্রম গ্রহনের জন্য কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে না তা জানতে চেয়ে আগামী ৫ দিনের মধ্যে লিখিতভাবে ওই শোকজে জবাব চান ইউএনও।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারী ওই মাদ্রাসার ৪ টন পাঠ্যপুস্তক ঝালকাঠির এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক। রাত এগারোটার দিকে ট্রাকে এসব বই নিয়ে যাওয়ায় সময় ট্রাক সহ বইগুলো হাতে নাতে আটক করে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কৌশিক আহমেদ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.