বিকেলে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস
প্রকাশ: 7 May 2023 । 13:39 | আপডেট: 7 May 2023 । 13:39
নূরী নাজনীন ষ্টাফ করেসপন্ডেন্ট
রোববারের মধ্যে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির বার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তার তা এখনও বহাল আছে। সংস্থাটি জানায়, রোববার (৭ মে) দেশের বেশির ভাগ এলাকার বাড়তে পারে তাপমাত্রা। তবে বিকেলের দিকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে।
সংস্থাটি আরও জানায়, আগামী দু–এক দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে যা নিম্নচাপেও রূপ নিতে পারে। ‘মোখা’ নামের এই ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলের ঝুঁকিতে থাকা কয়েক হাজার মানুষ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার নাগাদ সৃষ্ট ঘূর্ণি বাতাস নিম্নচাপে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। যা পরে ঘূর্ণিঝড়ে মোখায় রূপ নেবে কিনা তা জানতে আরও সময় লাগবে। তবে এর প্রভাবে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।
এদিকে গতকাল শনিবার বিকেলে রাজধানীতে সামান্য বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ ৩৫ দশমিক সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.