শীতে কাঁপছে শ্রীমঙ্গল: দেশের সর্বনিম্ন..
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪ । ১৫:১৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ । ১৫:১৭
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
শ্রীমঙ্গলে আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ এখানে সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ক’দিন ধরে শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। শীতে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে উপজেলার চা-বাগানগুলোতে শীতের তীব্রতা কিছুটা বেশি।
কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গোটা উপজেলা। ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। গত ৩/৪ দিন ধরে সূর্যের দেখা নেই। তবে আজ মঙ্গলবার সকাল ১১ টায় সূর্যের দেখা পাওয়ায় কিছুটা স্বস্থি এসেছে জনজীবনে।
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সম্রাট কিশোর পোদ্দার জানান, শীতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিযায় আক্রান্ত ১৪/১৫ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। বৃদ্ধরা হাঁপানীসহ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে।
ঢাকা আবহাওয়া অফিস জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর সর্বনিম্ন্ন তাপমাত্রা রেকর্ড হয় ৫.২ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়াও ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.