আজ দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়..
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪ । ১০:২০ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৪ । ১০:২০
সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন।
উল্লেখ্য, রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯৯ আসনের এই ভোটে আওয়ামী লীগ ২২৪টি, জাতীয় পার্টি ১১ এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.