প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কালকিনি সাংবাদিকদের..
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩ । ১৪:৪৪ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ । ১৪:৪৪
রাজু আহম্মেদ, কালকিনি করেসপন্ডেন্ট, মাদারীপুর:-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালকিনিতে আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ।
শুক্রবার সকালে আবদুস সোবহান মিয়া গোলাপের উদ্যোগে কালকিনি পৌরসভার মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান,কালকিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার,পৌর প্রশাসক আবুল কালাম আজাদ,কালকিনি মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম,কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেনসহ মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথমবার জনসভায় বক্তব্য দেওয়ার জন্য কালকিনিতে আসবে আমরা প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত, আমরা মাদারীপুর-৩ আসনের জনগণ তাকে বরণ করার জন্য অধির আগ্রহে পথ চেয়ে বসে আছি। আমরা কালকিনিবাসী আপনাদের (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার) মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরেতে অনুরোধ জানান। তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী বা তার সমর্থকরা যদি প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায় আসতে চান তাদের স্বাগত জানাই।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.