মৌলভীবাজারে বই উৎসবে ৬ লক্ষ..
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩ । ১৪:৪০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ । ১৪:৪০
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় ৫ লক্ষ ৭১ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী বই উৎসবে বই পাবে ৪১ লক্ষ ৬১ হাজার ২৯৫ টি। আগামী ১ জানুয়ারি বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের এসব নতুন বই তুলে দেয়া হবে।
মৌলভীবাজার প্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, মৌলভীবাজার জেলায় প্রাথমিকে ২ লক্ষ ৯৬ হাজার ৮৪৭ জন শিশু শিক্ষার্থীর মাঝে ১২ লক্ষ ১০ হাজার ৩৯৫ টি বই দেয়া হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, মাধ্যমিকের ১ লাখ ৯২ হাজার ৪৩২ জন শিক্ষার্থীর মাঝে বই তুলে দেয়া হবে ১৯ লাখ ২৪ হাজার ৩১৫ টি।
এছাড়াও এবতেদায়ীতে ৩৭ হাজার ২৫৬ জন শিক্ষার্থীকে ৩ লক্ষ ৭২ হাজার ৫৬০ টি এবং দাখিলে ৪৩ হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে ৬ লক্ষ ১৩ হাজার ৫২৫ টি ও ভকেশনালের ১ হাজার ৩২০ জন শিক্ষার্থীকে ৪০ হাজার ৫০০ টি বই দেয়া হবে।
জেলা শিক্ষা অফিস সুত্র আরো জানায়, ইতোমধ্যে সব নতুন বই জেলায় এসে পৌছেছে এবং সব স্কুলে নতুন বই পৌছে গেছে। আগামী ১ জানুয়ারি জেলা, উপজেলা এবং স্কুলে স্কুলে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.