দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিশ্রুতি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩ । ১৩:১৯ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ । ০০:২৯
শারমিন চৌধুরী ষ্টাফ করেসপন্ডেন্ট:-
- মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নকারীদের বিচারের অধীনে আনবে আওয়ামী লীগ
- সংশ্লিষ্ট দেশের সহযোগিতায় পাচারকৃত অর্থ-সম্পদ ফেরত আনবে
- ঘুষ-দুর্নীতি, অনুপার্জিত আয়, ঋণ-কর-বিল খেলাপিদের শাস্তি হবে
- হুন্ডির মাধ্যমে লেনদেন, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের শাস্তি হবে
- অবৈধ অর্থ-সম্পত্তি বাজেয়াপ্তের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ
নির্বাচনী ইশতেহারে ঘুষ-দুর্নীতি, অনুপার্জিত আয়, ঋণ-কর-বিল খেলাপি ও দুর্নীতিবাজদের বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি প্রদান ও অবৈধ অর্থ-সম্পত্তি বাজেয়াপ্তের অঙ্গীকার করেছে আওয়ামী লীগ।
বিদেশে অর্থ পাচার, হুন্ডির মাধ্যমে লেনদেন, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতি মুনাফা প্রতিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নে জড়িতদের বিচারের অধীনে আনা, সংশ্লিষ্ট দেশের সহযোগিতায় পাচারকৃত অর্থ-সম্পদ ফেরত আনার উদ্যোগও গ্রহণ করা হবে।
এছাড়া ঋণ ব্যবস্থাপনা ও ঋণ প্রস্তাব মূল্যায়ন বস্তুনিষ্ঠ করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রভাবমুক্ত রাখা হবে।
২৭ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে নির্বাচনী ইশতেহারে এসব অঙ্গীকার করেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.