ভাঙ্গুড়ায় দুস্থ রোগীদের প্রধানমন্ত্রীর ত্রান..

প্রকাশ: ৩ মে ২০২৩ । ১৯:২৪ | আপডেট: ৩ মে ২০২৩ । ১৯:২৫

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুরা করেসপন্ডেন্ট,পাবনা

পাবনার ভাঙ্গুড়ায় দুস্থ ,জটিল ও ক্যান্সারে আক্রান্ত ২৭ জন রোগীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলের সাড়ে ১৩ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩ মে) দুপুরের দিকে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুদানের চেক গুলি রোগীদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক চিত্র তুলে বক্তব্য শেষে অনুদানের চেক গুলি সুফলভোগীদের হাতে তুলে দেন পাবনা- ৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের দুস্থ, অসহায় ক্যান্সার ,কিডনী বিকল, হার্টে সমস্যা, থ্যালাসিমা রোগে আক্রান্ত ২৭ জন ব্যক্তির মধ্যে ২৭টি চেকের মধ্যেমে সাড়ে ১৩ লক্ষ টাকার অনুদানের চোক উপজেলা সমাজর সেবা অফিসের ব্যবস্থাপনায় চেক গুলি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিপাসা হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ বাকী বিল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জাহিদুল ইসলাম । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি,ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, দিলপাশার ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সুফলভোগী ও সাংবাদিক বৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!