নবাবগঞ্জে নৌকা মনোনীত প্রার্থীর মনোনয়ন..

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩ । ২০:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ । ২০:৫৬

মোঃ হাসিম উদ্দিন (ব্যুরো চীফ) রংপুর :-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর- ৬ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফিরোজ সুলতান আলম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার দুপুরে প্রথমে আওয়ামীলীগের প্রার্থী শিবলী সাদিক উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতাকর্মীদের সাথে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী এম এম আশিক রেজার কাছে মনোয়ন পত্র দাখিল করেন।
এর পরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেখানে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ দিকে একই দিনে ঘোড়াঘাট উপজেলা সহকারী রির্টানিং অফিসারের কাছে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন ডা.আজিজুল হক চৈৗধুরি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!