বুধবার বিএনপির অবরোধ, বৃহস্পতিবার হরতাল

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩ । ২১:০৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ । ২১:০৫

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে আগামী বুধবার অবরোধ ও পরদিন বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি।

সারাদেশে বুধবার ভোর ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অর্থাৎ ১২ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ সোমবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে আজ বুধবার দেশজুড়ে বিএনপি ও সমমনাদের ডাকা সপ্তম দফার অবরোধ চলছে। গত বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে গতকাল রোববার ও আজ সোমবার সারাদেশের সড়ক, নৌ ও রেলপথে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেওয়া হয়।

দেশজুড়ে অবরোধ চলাকালে বিএনপি এবার একই সঙ্গে অবরোধ ও হরতালের কর্মসূচির ঘোষণা দিল।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!