সংবাদ শিরোনাম
দুমকিতে পূর্বশত্রুতায় যুবককে মারধর ও অর্থ লুটের অভিযোগ চা-বাগান ও হাওর এলাকায় বিশুদ্ধ পানির নিশ্চিতে ওয়াশ প্রকল্পের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ঈদে ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী দলীয় বিবেচনা নয়, বিশেষজ্ঞদের দিয়েই কারিকুলাম প্রণয়ন করা হবে : শিক্ষামন্ত্রী শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস নিয়ে নির্দেশনা দিলেন মন্ত্রী মেট্রোরেলসহ রেলভাড়ায় ছাড় পাবেন শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকরা : রেলমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা..

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩ । ২০:৫৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ । ২০:৫৩

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

অন্যদিকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি।

গত শুক্রবার (২৪ নভেম্বর) বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর ও রাজশাহী বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। আমরা চেয়েছি, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমাদের আশ্বস্ত করা হয়েছে, ভোটাররা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!