শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত ৩ জনসহ ৮..

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ । ১৭:৪৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ । ১৭:৪৯

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শনিবার রাতে শ্রীমঙ্গল থানার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো: মন্নান গাজী এবং সত্যবান বাউরী। উভয়ই বন মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি।

শ্রীমঙ্গল থানার অন্য এক অভিযানে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।

এছাড়া শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরো ৫ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!