ফুলবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প..

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩ । ১৭:১৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩ । ১৭:১৩

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী করেসপন্ডেন্ট,দিনাজপুর

দিনাজাপুরের ফুলবাড়ীতে মোঃ হাসান চৌধুরী ও ডাঃ মোঃ আরিফ চৌধুরীর আয়োজনে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর উদ্যোগে দিনব্যাপি বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর সরফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি এই চক্ষু শিবির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

এসময় দিনাজপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক ডাঃ আবু নছর মোঃ নুরুল ইসলাম চৌধরী আরিফ, তিতাস গ্যাসের পশ্চিম অঞ্চলের পরিচালক গোলাম কিবরিয়া চৌধুরী,ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব লুৎফুল হুদা চৌধুরী, দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সিনিয়র আউট ডোর অরগানাইজার মোঃ হামিদুর রহমান, সরফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী,মমতাজ হাসান চৌধুরী,মোহাম্মদ আলী চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।

বিনামূল্যে চক্ষু শিবিরে স্থানীয় প্রায় আড়াইশত শত রোগীর চোখ পরীক্ষা করা হয়। এদের মধ্যে প্রায় ৬০ জন রোগীর ছানি অপারেশন ও লেন্স লাগানো হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!