শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার:..
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩ । ২০:৫৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ । ২০:৫৫
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উত্তর ভাড়াউড়া গ্রামে ধান ক্ষেতে ধান কাটার সময় একটি অজগর সাপ দেখতে পান স্হানীয় কৃষকরা। অজগর দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব আজ বৃহস্পতিবার দুপুরে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন এবং বিকেলে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করেন।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল
ইসলাম জানান, আজ রাত ৮ টার দিকে সাপটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.