আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি..
প্রকাশ: 10 November 2023 । 08:16 | আপডেট: 10 November 2023 । 13:21
সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠিন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্যসচিবের দায়িত্ব পালন করবো। ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও একই ছিল। লোক হয়ত পরিবর্তন হবে।
এবার মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে৷ গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ৫০ হাজার নির্ধারণ করা হয়েছে।’
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা চাইলে অনলাইনেও ফরম তুলতে পারবেন বলেও জানান দলের সাধারণ সম্পাদক।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.