শ্রীমঙ্গলে স্কুল ও ইউনিয়ন পরিষদের..

প্রকাশ: ৬ নভেম্বর ২০২৩ । ১৫:১৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৩ । ১৫:১৯

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের বাজেটে নাগরিক অংশগ্রহন শীর্ষক লবি মিটিং অনু্ষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) দুপুর একটায় শ্রীমঙ্গল বিআরডিবি হলরুমে ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স এণ্ড ডেভেলপমেন্ট ( আইআইডি) এর অর্থায়নে এবং মাল্টিপারপাস সোসিও ইকোনমি ডেভেলপমেন্ট এসোসিয়েশন ( এমসিডা) এর আয়োজনে এই লবি মিটিং অনু্ষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাস প্রমুখ।

লবি মিটিংয়ে প্রকল্পের বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মুল প্রবন্ধ উপস্হাপন করেন এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন।

সভায় শিক্ষক-শিক্ষিকা, ইউপি চেয়ারম্যান, মহিলা ইউপি সদস্য, চা-বাগান পঞ্চায়েত প্রতিনিধি, সাংবাদিকসহ ৩০ জন অংশগ্রহন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!