পটুয়াখালী -১ আসনের উপনির্বাচনে মনোনয়ন..
প্রকাশ: ১ নভেম্বর ২০২৩ । ১৮:২৯ | আপডেট: ১ নভেম্বর ২০২৩ । ১৮:২৯
খোকন হাওলাদার পটুয়াখালী করেসপন্ডেন্ট:-
পটুয়াখালী -১ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিল করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোঃ নূর কুতুবুল আলম এর কার্যালয়ে মনোনয়ন পএ দাখিল করেন। এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, বরগুনা-২ আসনের সংসদ সদস্য সওকত হাচানুর রহমান রিমন ও বরিশাল-৪ এর সংসদ সদস্য পঙ্কজ নাথ সহ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। আগামী ২৬ শে নভেম্বর উক্ত শুন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ।
উল্লেখ্য গত ২১ অক্টোবর সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. শাহজাহান মিয়ার মৃত্যুতে ২২শে অক্টোবর পটুয়াখালী -১ আসনটি জাতীয় সংসদে শূন্য ঘোষণা করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.