মে দিবসে বেতাগীতে র্যালি
প্রকাশ: ১ মে ২০২৩ । ১৪:০০ | আপডেট: ১ মে ২০২৩ । ১৪:১৯
বেতাগী করেসপন্ডেন্ট বরগুনা
‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক মে দিবসে বরগুনার বেতাগীতে র্যালি। সোমবার ১ মে সকাল ১১ টায় উপজেলা রিস্কা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক রেলি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। পথ সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও রিস্কা শ্রমিক সভাপতি মো. নাসির উদ্দিন ফকিরসহ অন্যান্নরা। এসময় বক্তারা শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে সকল পেসার মালিকদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.