কালিয়াকৈরে মাটির ঘর ধসে স্বামী-স্ত্রীর..

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৩ । ১৯:৩৮ | আপডেট: ৬ অক্টোবর ২০২৩ । ১৯:৩৮

কালিয়াকৈর করেসপন্ডেন্ট,গাজীপুরঃ

গাজীপুরের কালিয়াকৈরে মাটির ঘর ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের নলিপাড়া এলাকায় মাটির ঘর ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন উপজেলার মৌচাক ইউনিয়নের নলিপাড়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে এমারত হোসেন (৬০) তার স্ত্রী ফালানি আক্তার (৫০)।

এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুই-দিন যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। নিহত দু’জনই তাদের মাটির ঘরে ঘুমিয়ে ছিলো, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় মাটির ঘরটি ধসে তাদের উপরে পড়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার (মৌচাক পুলিশ ফাঁড়ির) ওসি শহিদুল ইসলাম মাটির ঘর ধসে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!