‘বাংলাদেশের চায়ের উৎপাদন, ভোগ ও..
প্রকাশ: 27 September 2023 । 13:54 | আপডেট: 27 September 2023 । 13:54
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
‘বাংলাদেশের চায়ের উৎপাদন, ভোগ ও রপ্তানী: বর্তমান অবস্হা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার ( ২৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট অডিটোরিয়ামে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এই কর্মশালা অনু্ষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য ( গবেষণা ও উন্নয়ন) কামরুল হাসান, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, বাংলাদেশ টি ট্রেডার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান, ফিনলে চা কোস্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুরী প্রমুখ। কর্মশালাটির সঞ্চালনায় ছিলেন চা গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন।
কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মুল প্রবন্ধ উপস্হাপন করেন চা গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শেফালী বুনার্জি।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে চা উৎপাদনে সমস্যা, সমাধান ও রপ্তানী সম্ভাবনা নিয়ে গ্রুপ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক প্রেজেন্টেশন, উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশ ও প্রস্তাবনা গৃহীত হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.