শ্রীমঙ্গলে ১২ বোতল ভারতীয় মদসহ..

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ । ১৭:১৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ । ১৭:৪৮

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গলে ভারতীয় ১২ বোতল মদসহ ১ জনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে পুলিশের একটি টিম আজ শনিবার সকালে শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও ইউপির আমরাইলছড়া প্রাইমারী স্কুলের দক্ষিনে গুটিবাড়ি পয়েন্টে অভিযান পরিচালনা করে ১২ বোতল ভারতীয় STERLING RESERVE মদসহ স্বপন ইসলাম সেলিম (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া স্বপন ইসলাম শ্রীমঙ্গলের হুগলিয়া এলাকার মুসলিম মিয়ার ছেলে বলে পুলিশ জানায়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে এবং আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!