আত্রাইয়ে আলতাব হোসেন মেমোরিয়াল হাসপাতালের..
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ । ১৮:০৪ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ । ১৮:০৪
মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-
আত্রাইয়ে আলতাব হোসেন মেমোরিয়াল হাসপাতালের শুভ উদ্বোধন হয়েছে। নওগাঁর আত্রাইয়ে আলতাব হোসেন মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে আজ ২২-সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার সকাল ১০ ঘটিকায় আলতাব হোসেন মেমোরিয়াল হাসপাতালের হলরুমে হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাকলী ক্লিন্ডার গার্ডেন স্কুল এ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ মাজেদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ আত্রাই- রাণীনগর আসনের মাননীয় এমপি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক চেয়ারম্যান আত্রাই উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ মোঃ হাফিজুল ইসলাম ভাইস চেয়ারম্যান, আত্রাই উপজেলা পরিষদ।
মমতাজ বেগম, মহিলা ভাইস-চেয়ারম্যান আত্রাই উপজেলা পরিষদ। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.