মহিপুরে ব্যবসায়ীর হাত পায়ের রগ..

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ । ১৭:০৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ । ১৭:০৮

আব্দুল কাইয়ুম (আরজু), কুয়াকাটা (পটুয়াখালী) করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুরে পূর্ব শত্রুতার জেরে সৎ চাচা সুমনের নেতৃত্বে ভাতিজা মোঃ হালিম হাওলাদারের (৪৫) হাত-পায়ের রগ কাটার ঘটনা ঘটেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। ঘটনার পরবর্তী হালিম হাওলাদার (৪৫)কে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, মোশাররফ হোসেনের রেস্তোরাঁয় বসে নাস্তা খাওয়ার সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ সৎচাচা সুমন হাওলাদারের নেতৃত্বে রিয়াজ (ভাইগ্না রিয়াজ), রুবেল মুসুল্লি সহ মুখোশধারী চার-পাঁচজনের একটি দল কোন প্রকার বাকবিতন্ডা ছাড়াই তাদের হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে মাত্র ১ মিনিটের মধ্যে তার বাম হাত এবং বাম পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত সটকে পড়ে। হামলার শিকার মোঃ হালিম হাওলাদারের ডাক চিৎকারে তৎক্ষনাৎ কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক এম সায়েম পুনম জানান, হালিম হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিপুর থানার ওসি মো. ফেরদাউস আলম খান জানান, জমিজমা নিয়ে চাচা সুমন ও রাসেল হাওলাদারের মধ্যে বিরোধ চলছে। ইতোপূর্বে একাধিক হামলা-মামলার ঘটনাও ঘটেছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!