পটুয়াখালীর দুমকীতে সাবেক নৌপরিবহনমন্ত্রী বীর..
প্রকাশ: 17 September 2023 । 18:30 | আপডেট: 17 September 2023 । 18:30
মোঃ জসীম উদ্দিন দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ-
পটুয়াখালীর দুমকীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান এমপি’র আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দুমকী উপজেলা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সংগঠক জাতীয় শ্রমিক ফেডারেশনের মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সিজার এম পি । বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল কেন্দ্রীয় কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক , সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতানা আহমেদ। প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর ওয়াকার্স।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান খান এমপি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের সফলতায় মুক্তিযোদ্ধাদের ভূমিকা রয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের সফলতা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দিতে হবে। মুক্তিযোদ্ধা’র সন্তানসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.