১ কোটি পরিবার পাবে টিসিবির..
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ । ১৪:০৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ । ১৪:০৪
মোঃ বিপুল পারভেজ মিরাজ স্টাফ করেসপন্ডেন্ট:-
এক মাসের জন্য ১ কোটি নিম্ন-আয়ের পরিবারের মধ্যে মৌলিক চারটি প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় মালিকানাধীন বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু হচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঢাকায় বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন। এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, কার্ডধারী পরিবারের কাছে একটি প্যাকেজ বিক্রি করা হবে। প্রতি প্যাকেজে থাকবে ১০০ টাকা লিটার মূল্যের ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল, ৭০ টাকা দরের ১ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরের লাল মসুর ডাল ২ কেজি, ৩০ টাকা দরের ৫ কেজি চাল।
কার্ডধারীরা ডিলারের দোকান বা সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত স্থায়ী ডিলারের কাছে থেকে এসব পণ্য কিনতে পারবেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.