শ্রীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক..

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ । ১৭:১২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ । ১৭:১২

বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর :-

গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে উপজেলার মাওনা—বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালক মো. মফিজুল ইসলাম (৪০), সোহাদিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে সোহাদিয়া থেকে একটি শ্রমিকবাহী বাসে করে বরমী হয়ে কাওরাইদের ত্রিমোহনী বাজার এলাকার দিকে যাচ্ছিল মফিজুল, মারুফ ও সজিব। তারা সবাই উপজেলার টেপিরবাড়ি এলাকার গ্রীণ স্মার্ট কারখানার শ্রমিকবাহী বাসের চালক। শ্রমিক আনতে মফিজুল ও সজিবের বাস রাতেই ত্রিমোহনী এলাকায় রাখা ছিল। সকালে মারুফের বাসে করে মফিজুল ও সজিব ত্রিমোহনী যাওয়ার জন্য রওনা হয়। এসময় মারুফ বাসটি চালাচ্ছিল। বাসটি মাওনা—বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় পেঁৗছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায় এবং মফিজুল বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়। খাদে পড়ার আগেই বাস থেকে মারুফ ও সজিব লাফ দিয়ে নেমে গেলে মফিজুল নামতে পারেনি।
শ্রীপুর থানার উপ—পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির চাপায় একজন নিহত হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!