কলাপাড়ায় গভীর রাতে হাত-পা বেঁধে..

প্রকাশ: 10 September 2023 । 16:55 | আপডেট: 10 September 2023 । 16:55

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ায় হাত-পা বেঁধে সাইদুল সরদার (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে এগারোটার দিকে টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল ওই এলাকার মৃত তৈয়বালী সরদারের ছেলে। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী খাদিজাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, শনিবার রাতে সাইদুল ও তার দ্বিতীয় স্ত্রী খাদিজা বাড়িতে ছিলেন। এসময় মুখোশধারী দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে সাইদুলদের হাত-পা বেঁধে মাথায় ও পেটে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী খাদিজা বেগমও আহত হয়। পরে স্থানীয়রা তাদের করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!