ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতপৃষ্টে..

প্রকাশ: 7 September 2023 । 15:20 | আপডেট: 7 September 2023 । 15:20

বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর :-

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতপৃষ্টে মো. হৃদয় নামে এক চোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ন্যাশনাল পোল্ট্রি থেকে ভাংনাহাটি সড়কের কিতাব আলী বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা নিহত ব্যক্তি শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে মো. হৃদয় (২৮) বলে জানান।
স্থানীয় রহিম উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে তিনি পাশের খেতে কৃষিকাজ করছিলেন। শিশুরা ন্যাশনাল পোল্ট্রি থেকে ভাংনাহাটি সড়ক দিয়ে হেঁটে মক্তবে যাচ্ছিল। শিশুরা কিতাব আলীর বাড়ির পাশে যাওয়ার মাত্রই বিদ্যুতের খুঁটির নিচে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে তিনি দৌঁড়ে ঘটনাস্থলে এসে হৃদয়ের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। মরদেহের পাশে বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়েছিল এবং একটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ খোয়া গেছে।
তিনি বলেন, আমরা ধারনা করছি, সে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুতপৃষ্ট হয়ে মারা গেছেন এবং বিদ্যুত পৃষ্টে তার মৃত্যু হলে সহযোগীরা মালামাল নিয়ে গেলেও তার মরদেহে ফেলে রেখে পালিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!