শ্রীপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি..
প্রকাশ: 7 September 2023 । 00:23 | আপডেট: 7 September 2023 । 00:41
বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর :-
গাজীপুরের শ্রীপুর উপজেলা ওলামা দলের উদ্যোগে মাওনা ইউনিয়নের উত্তর পারা গ্রামে বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধান মন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যাপক মাওলানা মোখলেছুর রহমান কফিলের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম সরকারের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু ।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী , সহ-সভাপতি শ্রীপুর বিএনপি বিল্লাল হোসেন সহ বিএনপি নেতা টিটু, হাসান, মোল্লা,আবুল, বিল্লাল, শামীম মড়ল, আজাদ মন্ডল, সজল, শাহজাহান মড়ল,শহীদুল ইসলাম মাস্টার, শাহাবুদ্দিন বিএসসি, শাহানুর সরকার, জেলা ওলামাদলের সভাপতি ক্বারী সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা আবুল কালাম প্রধান, যুবদল নেতা সারোয়ার হোসেন,শেখ, মাইদুর রহমান সজিব,আনোয়ার হোসেন বেপারী, আবু তাহের প্রধান, ওলামা দলের নেতা হাফেজ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিবুল ইসলাম আলম বেপারী, রাসেদুল ইসলাম নযন, নজরুল ইসলাম মিলন, সামসুল হক শ্যামল ছাত্র দলের নেতা আজিজুল হক রাজন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.