মহিপুরে মৎস্য ব্যবসায়ীদের টাকা নিয়ে..
প্রকাশ: 6 September 2023 । 19:51 | আপডেট: 6 September 2023 । 19:51
রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে ৮০ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যাওয়া পাইকার নিলয় পারভেজ বাবলুকে মামলা দায়ের এর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার ৬ সেপ্টেম্বর বেলা ১০টার দিকে ১০ লক্ষ ৫০ হাজার নগদ টাকা ও দুটি মোবাইল সেটসহ ঢাকার ফার্মগেটের সুকতারা আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে মহিপুর থানার এসআই রাসেল সরদারের নেতৃত্বাধীন থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত মাছ ব্যবসায়ী বাবলু সাতক্ষীরার কলরোয়ার আফজাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিপুর মৎস্য বন্দর থেকে মাছ ১৬ জন আড়ত মালিকদের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যায় বাবলু। পরে স্থানীয় আড়ত মালিক মিজান প্যাদা বাদি হয়ে মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:ফেরদৌস আলম খাঁন বলেন, গরিবের টাকা মেরে খাওয়ার স্বপ্ন দেখছিলো নিলয় পারভেজ, কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার এবং চৌকস অফিসারের সমন্বয়ে তার গতিবিধি এবং অবস্থা সনাক্ত করে ঢাকার ইন্দিরা রোড এর একটি আবাসিক হোটেল থেকে আসামিকে গ্রেফতার করা হয়। আসামি বাবলু এখানকার ব্যবসায়ীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। প্রেস ব্রিফিংয়ে এসময় অতিরিক্ত পুলিশ সুপার, কলাপাড়া সার্কেল, বিমল কৃষ্ণ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.