বিএনপি-পুলিশ সংঘর্ষ: পুলিশ সাংবাদিকসহ আহত-৭..

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৩ । ২০:১৬ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩ । ২০:৪৫

খোকন হাওলাদার পটুয়াখালী করেসপন্ডেন্ট:-

পটুয়াখালীর দশমিনায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী র্যালী চলাকালে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত তিন পুলিশ ও দুই বিএনপি কর্মী আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা শহরের নলখোলা জৈনপুরি খানকা মাঠ এলাকা থেকে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা র্যালী বের করে সদর রোড হয়ে পূজাখোলা এলাকায় গেলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময়ে দলটির নেতা কর্মীরা এলোপাতাড়িভাবে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য আহত হয়। একই সাথে ওই স্থানে থাকা পুলিশের পাঁচটি মটরসাইকেল ও দুইটি দোকান ভাঙচুর করে দলটির নেতা কর্মীরা।
পেশাগত দায়িত্ব পালনকালে এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের সময় দশমিনা প্রতিনিধি শাহজাদা তোহামিন সহ দুই সাংবাদিক গুরুতর আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন হলে দলটির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। প্রায় দুই ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিএনপির লোকজন রাস্তা অবরোধ করে দফায় দফায় মিছিল করে এতে জনসাধারণের চলাচল করতে বিঘ্ন ঘটে এবং যানবাহনের বিশাল লাইল হয়ে গেলে পুলিশ তাদেরকে বললে পুলিশের উপর অতর্কিত হামলা, ইট পাটকেল ছুরতে থাকে এবং গাড়ি ভাংচুর করে। ঘটনা স্থল থেকে দুই জনকে গ্রেফতার করি এবং মামলা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!