বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকিতে আলোচনা..

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৩ । ২০:০০ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৩ । ২০:০০

মোঃ জসীম উদ্দিন দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুমকীতে র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আমির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যলি শুরু হয়ে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!