শ্রীমঙ্গলে ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তির মধ্য দিয়ে কর্মসুচির উদ্বোধন করেন।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, সিলেট মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি আশিকুর রহমার প্রমুখ।

আজ যেসব পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমক্ত করা হয় সেগুলো হলো– উপজেলা পরিষদ পুকুর, ভূমি অফিস পুকুর, স্বাস্হ্য কমপ্লেক্স পুকুর, শ্রীমঙ্গল থানা পুকুর, বিজিবি পুকুর, শহরশ্রী জামে মসজিদ পুকুর, ছত্রাবট মসজিদ পুকুর, সিরাজনগর মাদ্রাসা পুকুর, মন্দিরগাও মসজিদ পুকুর, আমরাইলছড়া চা-বাগান দুর্গামন্দির পুকুর, ভূরভুরিয়া চা-বাগান লেক, ভূনবীর মসজিদ পুকুর, বর্মাছড়া কালীমন্দির পুকুর ও বাষট্টি বিল ও তৎসংলগ্ন প্লাবনভূমি (হাইল-হাওর)।