পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের এসএসসি-২০০৩ ব্যাচের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার( ২১ এপ্রিল) প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহপাঠী মনোয়ার হোসেন। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন ডাঃ সাবা আল গালিব, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক জাকির হোসেন ও সোহান, কলেজ শিক্ষক পরাগ, স্কুল শিক্ষক মামুন, মাসুদ রানা, কলেজ শিক্ষক নাজমুল হোসেন, সাংবাদিক লুৎফর রহমান, সঙ্গীত শিল্পী আক্তার, ব্যবসায়ী হুমায়ুন কবির, আব্দুর রহমান রনি, আব্দুর রহমান রানা, শাহ সুলতান রনি, লাইফ কিওর ক্লিনিকের পরিচালক সাগর, ড্রীমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আবুল হাসনাত, কৃষকলীগ নেতা রাকিব হাসান ডালিম, গিয়াস উদ্দিন, মোকাররম হোসেন, বাবুল, বাবু, আব্দুল খালেক, মামুন, সোহেল রানা নান্টু, সোহেল রানা ও জুয়েল প্রমূখ। ইফতারের পূর্বে দেশ ও জাতি কল্যাণে মোনাজাত করা হয়া।
মন্তব্য করুন