শ্রীমঙ্গলে চুরি যাওয়া মালামাল ও নগদ টাকাসহ দুই চোরকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গত ৬ আগস্ট সকালে শহরের হবিগঞ্জ রোডস্থ এয়ার স্টোর এন্ড বেকারী নামক দোকানের চালের টিন কেটে অজ্ঞাতনামা চোর দোকানের ভেতর প্রবেশ করে দোকানের ক্যাশ ড্রয়ার হতে নগদ পচিঁশ হাজার চারশত বিশ টাকা এবং তিন হাজার একশত ষাট টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়া যায়। পরে দোকানের মালিক রাহাত আহমেদ শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে শহরতলীর মুসলিমবাগ এলাকার মোজাম্মেল প্রকাশ মাসুদ মিয়া (১৯) এবং আব্দুল শামীম (১৯) কে গ্রেফতার করে। আসামীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাহারা উক্ত চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে আসামী শামীম এর হেফাজত হইতে বাদির চুরি যাওয়া নগদ পচিঁশ হাজার চারশত বিশ টাকা উদ্ধার করা হয় এবং আসামী মোজাম্মেল প্রকাশ মাসুদ মিয়ার দেখানো মতে শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়া চা বাগান হইতে বাদির চুরি হওয়া অন্যান্য সকল মালামাল উদ্ধার করা হয়।

আসামীদের আজ সোমবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।