কলাপাড়া পৌর শহরের কলেজ রোড নিবাসী বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক, জনপ্রতিনিধি আলহাজ্ব সুলতান মাহমুদ (৭৯) দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে কিডনী জটিলত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সুলতান মাহমুদ কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি কলাপাড়া পৌরসভার প্রথম প্রশাসক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষা প্রুিতষ্ঠান ও মসজিদের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। মরহূমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছেন। মরহুমের প্রথম জানাযা নামাজ বৈরি অবহাওয়ার মধ্যেও হাজারো লোকের উপস্থিতিতে শনিবার বেলা ১২টায় পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
এরপর টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের তার নিজ বাড়িতে জোহর নামাজের পর দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন