কলাপাড়ায় নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ – এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, পটুয়াখালী ওয়ার্ল্ড ফিস (ইকোফিশ-২)র সহকারী গবেষক সাগরিকা স্মৃতি।
এসময় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু,সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টাস ক্লাবের সভাপতি মুক্তাসহ কলাপাড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন