পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী এই অবকাশ চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

এতে বলা হয়, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-ক্বদর, (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে। পাশাপাশি ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় ২৯ মার্চ রোববার থেকে ক্লাস শুরু হবে।

উল্লেখ্য যে, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় এদিনও সাধারণ ছুটি কার্যকর থাকবে। এরপরের দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক ও কর্মচারীরা টানা দীর্ঘ একটি অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন।

মূলত রমজান মাসে প্রচণ্ড গরম এবং শিশুদের রোজা রেখে ক্লাস করার ভোগান্তির কথা বিবেচনা করেই অভিভাবক ও শিক্ষক সংগঠনগুলো বিদ্যালয় বন্ধের দাবি জানিয়ে আসছিল।