গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারের আয়োজনে মিছিলটি স্থানীয় বিএনপি পার্টি অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

মিছিলে ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ জামান, বাধন সরকার, মোস্তাকিম আহম্মেদ,কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম, সাধারন সম্পাদক কৌসিক হাসান, নাইম,তানভির, জিসান,রাফিত, ওয়ারিদ,নিবরাশ,দেবাশীষ কুমার চাকী কাজল,পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী গাইবান্ধা–৪ (গোবিন্দগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব শামীম কায়সার লিংকনকে আগামী ১২ তারিখের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

বক্তারা দলের সকল নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।