উপকরন:-
ডিম ৩টা
চিনি ৬ চামচ
ময়দা ১/২কাপ
বেকিং পাউডার ১চা চামচ
কোকো পাউডার ২ চা চামচ
কেক ডেকোরেশন:-
হুইপড ক্রিম-১.৫ কাপ
প্রনালি:-
ডিম আলাদা করে সাদা অংশ ফোম করে চিনি এড করে তারপর কুসুম দিয়ে বিট করুন। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে চেলে নিয়ে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে হুইস্ক দিয়ে ভালভাবে মিশিয়ে নিন।
এবার কেক ব্যাটারটি কেক প্যানে ঢেলে পাত্রটি ভালভাবে মেঝেতে ট্যাপ করে নিয়ে পূর্বে ১৫০ ডিগ্রী ১০মিনিট প্রিহিটেটকৃত ওভেনে দিয়ে ১৫০ ডিগ্রী তাপে ২০ -২৫ মিনিট বেক করুন। ২৫ মিনিট পর শাসলিক এর কাঠি ঢুকিয়ে দেখে নিন। যদি কাঠিটি পরিস্কার বের হয় তাহলে বুঝতে হবে কেক বেক সম্পন্ন হয়েছে। কেক ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিতে হবে।
হুইপড ক্রিম বিট করে ফোমি করে নিতে হবে। তারপর কেক ঠান্ডা হবার পর ডেকোরেশন এর জন্য কেকটিকে মাঝ বরাবর ৩ স্লাইস কাটতে কেটে নিয়ে হুইপড ক্রিম লাগিয়ে নিজের ইচ্চেমতো ডেকোরেশন করুন।
মন্তব্য করুন