উপকরণ:-
গরুর মাংস কিউব করে কাটা ১ কেজি,
ধনে গুঁড়া ২ টেবিল চামচ,
জিরা গুঁড়া ১ টেবিল চামচ,
হলুদ ১ টেবিল চামচ,
গোলমরিচ গুঁড়া ২ টেবিল চামচ,
মরিচ গুঁড়া ১ চা-চামচ,
আদা বাটা ২ চা-চামচ,
রসুন বাটা ২ চা-চামচ,
লেবুর রস ৩ চা-চামচ,
অলিভ অয়েল ২ টেবিল চামচ,
টমেটো বাটা ২ টেবিল চামচ ও লবণ স্বাদমতো৷
প্রণালি:-
সব মসলা একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন৷ এবার চুলায় বড় পাত্র বসিয়ে এক টেবিল চামচ তেল গরম করে নিন৷ গরম তেলে লবণ ও টমেটো বাটাসহ মাংস দিন৷ তিন মিনিট রান্না করে মাংস নামিয়ে নিন৷ বাকিটা তেলে মসলার পেস্ট দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিন৷ কষানো হলে মসলায় মাংস দিয়ে দিন৷ এবার সামান্য পানি দিয়ে প্রায় ৪৫ মিনিট কম আঁচে রান্না করুন৷ মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন৷
মন্তব্য করুন