পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙ্গর করেছে এমভি ওয়াই এম সামিট একটি মাদার ভ্যাসেল। রবিবার শেষ বিকালে এ জাহাজটি পায়রা বন্দরের ইনারে এসে পৌছায়। বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ। ১৯৯.৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।

কয়লাবাহী এমভি ওয়াই এম সামিট ৪র্থ এ জাহাজটি বর্তমানে ইনার এ্যাংকোরেজ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত ইনারে বসে লাইটারের মাধ্যমে ৬হাজার মেট্রিকটন কয়লা খালাস করার কাজ হয়েছে। এটি নিয়ে মোট চার জাহাজে দেড় লাখ মেট্রিক টনেরও বেশি কয়লা এসেছে তাপ বিদ্যুৎ কেন্দ্রে।