উপকরন:-

আলু সেদ্ধ ১ ১/২ কাপ
চিজ ১/৩ কাপ
অরিগানো ১ চা চামচ
পাপরিকা পাউডার ১ চা চামচ
কর্নফ্লাওয়ার ১ /২ কাপ
লবন পরিমানমত
তেল ১ কাপ
পানি পরিমান মত

প্রনালি:-

তেল ছাড়া বাকি সব উপকরন একসাথে সব মিশিয়ে নিন।
এবার একটা পলিথিন বিছিয়ে নিয়ে মিশ্রনটি দিয়ে উপরে আরেকটা পলিথিন দিন, এখন বেলুন দিয়ে পলিথিনের উপর দিয়ে বেলে পাতলা রুটির মত বেলুন। কাটার দিয়ে গোল গোল করে কেটে নিন, চিকন পাইপের সাহায্যে চোখ দিন, চামচ দিয়ে মুখ তৈরি করুন।
এবার ডুবো তেলে ভেজে নিন।তৈরি চিজি স্মাইলি পটেটো চিপস ।