বিয়ে করেছেন লাক্সতারকা ফারিয়া শাহরিন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে এ খবর দিয়েছেন তিনি নিজেই।

ঘরোয়াভাবে তার কাবিন হয়েছে বলেই ঐক মন্তব্যে জানান ফারিয়া। তিনি লিখেন, সবার দোয়া চাই।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজের সঙ্গে বাগদান সেরেছিলেন ফারিয়া শাহরিন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আংটি বদল হয়েছিল তাদের। পাত্র মুনিম একটি কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা ছিলেন।

ওই সময় বাগদানের ছবি ফেসবুকে পোস্ট করে সহকর্মী-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছিলন ফারিয়া। সে সময় তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে বাগদানের আয়োজন করা হয়ে। ওই বছরের শেষভাগে বিয়েবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাদের।

২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথ চলা শুরু হয় ফারিয়া শাহরিনের। কয়েক বছর কাজের পর পড়াশোনার জন্য বিরতিতে ছিলেন তিনি। এরপর আবারো গেল কয়েক বছর ধরে নিয়মিত কাজ করছেন তিনি।

সর্বশেষ ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা ফারিয়া শাহরিন।